বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতাধীন কৃষি (শস্য,মৎস্য ও প্রাণীসম্পদ) শুমারী ২০১৮ প্রকল্পের কৃষি নমুনা শুমারী ২০২০ এর সমগ্র কক্সবাজার জেলার মাঠ পর্যায়ে নির্ধারিত পিএসইউতে তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারীদের কক্সবাজার জেলা পরিসংখ্যান কার্যালয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। মাষ্টার ট্রেইনার হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন জনাব আতিকুর রহমান চৌধুরী উপপরিচালক (ভারপ্রাপ্ত) জেলা পরিসংখ্যান কার্যালয় কক্সবাজার। কৃষি নমুনা শুমারী ২০২০ এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের জন্য প্রশিক্ষণে উপস্থিত ছিলেন বিবিএস কক্সবাজার জেলার সকল কর্মচারীবৃন্দ। মহেশখালী উপজেলার ১৮টি নির্ধারিত নমুনা এলাকায় কৃষি নমুনা শুমারী ২০২০ এর মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে ২১ নভেম্বর ২০২০ হতে ২৯ ডিসেম্বর ২০২০।